ডেলিভারি নীতি


আমরা বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দিই। Momkin-এ ডেলিভারি যেভাবে হয়:

ডেলিভারির সময়

এলাকা সাধারণ সময়
চট্টগ্রাম শহর ১–২ কর্মদিবস
ঢাকা শহর ২–৩ কর্মদিবস
দেশের অন্যান্য এলাকা ৩–৫ কর্মদিবস

অর্ডার কনফার্ম করার পর থেকে সময় গণনা শুরু হয়। সরকারি ছুটি, হরতাল, বন্যা বা কুরিয়ারের দেরিতে সময় বাড়তে পারে; তেমন হলে আমরা ফোন বা মেসেজে জানাব। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ অনুযায়ী, একই শহরে অর্ডার ৫ দিনের মধ্যে এবং অন্য শহরে ১০ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।

ডেলিভারি চার্জ

আপনার এলাকার ডেলিভারি চার্জ অর্ডার করার আগেই চেকআউটে দেখানো হয়। ফ্রি ডেলিভারির অফার চললে ব্যাগে দেখাবে আর কত টাকার পণ্য নিলে ফ্রি হবে।

অর্ডার কনফার্মেশন

অর্ডারের পর আমরা ফোন বা SMS-এ কনফার্ম করি। দয়া করে ফোন চালু রাখুন। দুইবার চেষ্টা করেও যোগাযোগ না হলে অর্ডার স্থগিত থাকতে পারে।

পার্সেল যাচাই

ডেলিভারিম্যানের সামনেই পার্সেল দেখে নিন। বাক্স ক্ষতিগ্রস্ত হলে, কোনো পণ্য কম বা ভুল হলে পার্সেল ফেরত দিতে পারেন, অথবা ছবি বা ভিডিও তুলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানান।

ক্যাশ অন ডেলিভারি

পুরো টাকা ডেলিভারিম্যানকে নগদে দিতে পারেন। কিছু বেশি দামের অর্ডারে আমরা ডেলিভারি চার্জ আগে বিকাশ বা নগদে নিতে পারি।

প্রশ্ন থাকলে

ফোন করুন 01748-270701 নম্বরে, অথবা ইমেইল করুন [email protected]এ।