পণ্য ফেরত ও রিফান্ড


আমরা চাই প্রতিটি কেনাকাটায় আপনি ও আপনার সোনামণি খুশি থাকুন।

৭ দিনে পণ্য বদল

ডেলিভারির ৭ দিনের মধ্যে পণ্য বদলাতে পারবেন, যদি পণ্যটি অব্যবহৃত, না-ধোয়া এবং সব ট্যাগ ও অংশসহ মূল প্যাকেটে থাকে।

ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য

পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ বা অর্ডারের সাথে না মিললে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ জানান। আমরা পণ্য বদলে দেব অথবা টাকা ফেরত দেব, আর দুই দিকের ডেলিভারি খরচ আমরাই বহন করব।

যেসব পণ্য ফেরত নেওয়া যায় না (স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে)

  • খোলা খাবার, ফর্মুলা, সেরিলাক ও পানীয়
  • খোলা ডায়াপার, ওয়াইপস, ক্রিম, তেল ও অন্যান্য ত্বকের যত্নের পণ্য
  • সিল খোলা ফিডার, নিপল, প্যাসিফায়ার, টিদার ও ব্রেস্ট পাম্পের অংশ
  • পরা বা প্যাকেট খোলা আন্ডারওয়্যার, নার্সিং ব্রা ও মোজা

তবে এগুলো ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল এলে অবশ্যই ফেরত নেওয়া হবে।

কীভাবে ফেরত দেবেন

  1. অর্ডার নম্বরসহ 01748-270701 নম্বরে ফোন বা WhatsApp করুন।
  2. আমরা পিকআপের ব্যবস্থা করব অথবা কোথায় পাঠাবেন জানিয়ে দেব।
  3. পণ্য যাচাইয়ের পর বদলি পণ্য বা টাকা পাঠানো হবে।

রিফান্ড

অনুমোদনের পর ১০ কর্মদিবসের মধ্যে বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট অথবা যে কার্ডে পেমেন্ট করেছেন সেখানে টাকা ফেরত দেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারির অর্ডারে রিফান্ড বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে দেওয়া হয়। ত্রুটিহীন পণ্য মত বদলানোর কারণে ফেরত দিলে ডেলিভারি চার্জ ফেরত হয় না।

অর্ডার বাতিল

কুরিয়ারে পাঠানোর আগে বিনা খরচে অর্ডার বাতিল করতে পারবেন। আগে টাকা দিয়ে থাকলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।